ইলিশ কিনে ৫ হাজার টাকা জরিমানা গুনলেন এক ক্রেতা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 29 October 2024

ইলিশ কিনে ৫ হাজার টাকা জরিমানা গুনলেন এক ক্রেতা


সময় ডেস্ক :
ইলিশ মাছ আহরণ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত একটি বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদারসে বিক্রি করা হচ্ছে ইলিশ। 


গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮শে অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লাল খা’র বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মণ ইলিশ জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী।


এ সময় এক অসাধু জেলেকে আটক করে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়। এক ক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে যায়।


পরে মাছগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্মকর্তাদের ডেকে এনে তাদের মাঝে বিতরণ করা হয়।


জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী গণমাধ্যমকে জানান, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরেও অসাধু জেলেরা মাছ আহরণ ও বিক্রি করছে। এ অভিযান অব্যাহত থাকবে।


No comments:

Post a Comment

Pages