সাংবাদিক এমরান আহমদের মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দোয়া - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 3 October 2024

সাংবাদিক এমরান আহমদের মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দোয়া


সময় ডেস্ক :
দৈনিক সিলেটের ডাক এর সাবেক স্টাফ  রিপোর্টার, সিলেট প্রেসক্লাব এর সদস্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক দপ্তর ও পাঠাগার সম্পাদক  এমরান আহমদ এর ১২তম মৃত্যুবার্ষিকী দোয়া মাহফিলের মাধ্যমে পালিত হয়।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাদ আছর দক্ষিণ সুরমা  উপজেলা মডেল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে দক্ষিণ সুরমা প্রেসক্লাব।


দোয়া মাহফিলে সাংবাদিক এমরান আহমদ এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইউনুস আলী।


দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরিফ আহমদসহ সমাজের  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য- ২০১২সালের ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ বছর বয়সে ঘুমের মধ্যে ইন্তেকাল করেন সাংবাদিক এমরান। নগরীর গোটাটিকর এলাকার বাসিন্দা এমরান বাংলাদেশ ক্রিড়া লেখক সমিতির সাবেক সদস্য, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।


No comments:

Post a Comment

Pages