কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 29 October 2024

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ১ জনের মৃত্যু


সময় ডেস্ক :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উচাখিলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দু'পক্ষের সংঘর্ষে জিয়ারুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।


মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সংঘর্ষে শিবপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র কিশোর গ্যাং সদস্য জিয়ারুল ইসলাম ও আলাদিয়ার আলগী গ্রামের হক মিয়ার পুত্র রাকিবের কিশোর গ্যাংয়ের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুল ইসলাম গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, রাতেই সে মারা যায়।


দুপুরের সংঘর্ষের ঘটনার পর সন্ধ্যায় আবারও উচাখিলা বাজারে মহড়া দেয় কিশোর গ্যাংয়ের দু'পক্ষ। এ সময় হক মিয়ার পুত্র আব্দুর রশিদ ও আব্দুল খালেক নামে দুজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উচাখিলা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের আতঙ্কে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্কে ভুগছিলেন। ইতোমধ্যে পুলিশ কয়জনকে গ্রেফতার করলেও জামিনে এসে তারা এলাকায় আবারও আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল।


ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, নিহত জিয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের উপস্থিতিতে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


No comments:

Post a Comment

Pages