মূল্যবৃদ্ধির দায়ে পাঁচ ইলিশ আড়ৎদারকে জরিমানা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 25 September 2024

মূল্যবৃদ্ধির দায়ে পাঁচ ইলিশ আড়ৎদারকে জরিমানা


সময় ডেস্ক :
সরকার পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বাজার সিন্ডিকেট। এখনও কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। এবার বেশি দামে ইলিশ বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারের পাঁচ আড়তদারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমানের নেতৃত্বে এক অভিযানে এ জরিমানা করা হয়।


অভিযানে ব্যবসায়ীদের ভবিষ্যতে ইলিশ ক্রয়-বিক্রিতে ক্যাশ মেমো সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।


এদিকে, যাত্রাবাড়ীর ইলিশের আড়ত ও পাইকারি বাজারেও পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, বাজারে ২০০-এর বেশি ব্যবসায়ী দেড় কেজি সাইজের ইলিশ ১৮০০ টাকা, এক কেজি সাইজের ইলিশ ১৬০০ টাকা, ৮০০ গ্রাম সাইজের ইলিশ ১৪৫০ টাকা, ৫০০ গ্রাম সাইজের ইলিশ ৯০০ টাকা কেজি দরে বিক্রি করছেন।


পাইকারি পর্যায়ে কমিশন এজেন্টকে তিন শতাংশ কমিশনে বিক্রি করতে দেখা গেছে। এ সময় কোনো ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের রশিদ দেখাতে পারেননি।


এসব বিষয়ে ইলিশ ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যৌক্তিক দামে ইলিশ বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং সংশ্লিষ্ট ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।


No comments:

Post a Comment

Pages