যুগল চাঁদের দেখা মিলবে পৃথিবীতে - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 18 September 2024

যুগল চাঁদের দেখা মিলবে পৃথিবীতে


সময় ডেস্ক :
এবার এক মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলছে বিশ্ব। পৃথিবীর মাধ্যাকর্ষণশক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই আরও এক উপগ্রহ। ‘২০২৪ পিটি৫’ নামের উপগ্রহটির ব্যাস প্রায় ১০ মিটার বা ৩৩ ফুট।


একটি চাঁদের এই পৃথিবী পেতে যাচ্ছে তার সঙ্গীকে। হ্যাঁ, কথাটি অদ্ভুত শোনালেও কিছুদিনের জন্য পৃথিবীর উপগ্রহ হতে যাচ্ছে দুটি।


সেই অনন্তকাল থেকেই পৃথিবীর উপগ্রহ একটিই। রাতের আকাশে তাকালেই দেখা যায় চাঁদকে। 


জ্যোতির্বিজ্ঞানীরা একটি ছোট্ট মহাকাশ শিলা শনাক্ত করেছেন, যার আকার মাত্র ৩৩ ফুট লম্বা। এটি পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকা পড়ে কিছুদিনের জন্য আমাদের নতুন চাঁদ হতে চলেছে। এই শরতে ‘২০২৪ পিটি৫’ নামে পরিচিত এই গ্রহাণুটি অল্প সময়ের জন্য পৃথিবীকে তার নতুন উপগ্রহ হিসেবে প্রদক্ষিণ করবে।


রিসার্চ নোটস অব দ্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ পিটি৫ আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে ২৫শে নভেম্বর ২০২৪ পর্যন্ত পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এর পরে এটি আবার মহাকাশের অন্য অংশে যাত্রা করবে। এই সময়কালে এটি পৃথিবীর ছোট্ট চাঁদ হিসেবে পরিচিত হবে, কারণ এটি সাময়িকভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয়ে থাকবে।


হার্ভার্ডের গবেষক ফেদেরিকা স্পোটো এ বিষয়ে বলেন, ‘এটি বেশ আকর্ষণীয় একটি ঘটনা।’ তিনি উল্লেখ করেছেন, এই ঘটনাটি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা একই ধরনের মহাকাশ বস্তু সম্পর্কে আরও ভালো ধারণা পেতে পারেন এবং পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক গ্রহাণুগুলো শনাক্ত করার পদ্ধতিগুলো উন্নত করতে পারবেন।


No comments:

Post a Comment

Pages