টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 7 September 2024

টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক


সময় ডেস্ক :
রোববার ( ৮ সেপ্টেম্বর) থেকে নগদ টাকা উত্তোলনের সীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক। শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রোববার থেকে ব্যাংক হিসাবের টাকা উত্তোলনে কোনো বাধ্যবাধকতা থাকবে না। যে কেউ যে কোনো অ্যামাউন্টের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন।


এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ পাঁচ লাখ উত্তোলনের সুযোগ ছিল। তার আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ চার লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ, প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়।



No comments:

Post a Comment

Pages