সময় ডেস্ক : অসুস্থতার কারণে জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন। নামাজ পড়েই এলাকাবাসী রাজকীয় ভাবে বিদায়ের আয়োজন করেছিলেন। কিন্তু চির দিনের জন্য যে বিদায় নিয়ে নেবেন এটা কেউ ভাবেনি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা।
প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এরআগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।
প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সুলতান আহমদ মজনু।

No comments:
Post a Comment