স্থগিত করা হয়েছে সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 15 September 2024

স্থগিত করা হয়েছে সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ


সময় ডেস্ক :
স্থগিত করা হয়েছে সিলেটে বিএনপির র‍্যালি-সমাবেশ। আজকে সিলেটে র‍্যালি-সমাবেশ হওয়ার কথা ছিলো। রোববার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।


তিনি জানান, অনিবার্য কারণবশত প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই র‍্যালি-সমাবেশ অনুষ্ঠিত হবে।


‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে সিলেট মহানগরীতে সমাবেশ ও র‍্যালি উদ্যোগ নিয়েছিলো বিএনপির সিলেট বিভাগ। এদিন বিকেল দুইটার দিকে সিলেট শহরে বিশাল র‍্যালি করে বড় সমাবেশ করার কথা ছিলো।


এটি ছিলো প্রায় নয় বছর পর সিলেটে বিএনপির বড় সমাবেশ। এর আগে ২০১৩ সালের ৫ অক্টোবর নির্বাচনের আগে সিলেটে মহাসমাবেশ করে দলটি। সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


No comments:

Post a Comment

Pages