সময় ডেস্ক : সিলেট জেলা যুব দলের নতুন কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ এনে সিলেটে ঝাড়ু মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। দলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিতদের বাদ দিয়ে এবং সিনিয়র-জুনিয়র না মেনে পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ার নেতারা মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে ঝাড়ু নিয়ে কমিটি বিরোধী স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, ‘সিলেট জেলা যুবদলের কমিটির নামে একটি পকেট কমিটি হয়েছে। অর্থের বিনিময়ে একটি বলয় নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। ফলে দলের ত্যাগী ও নির্যাতিতরা কমিটি থেকে বাদ পড়েছেন। এই পূর্ণাঙ্গ কমিটি বাদ দিয়ে অবিলম্বে ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। তা না হলে সুবিধাবাদী ও দলের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টায় লিপ্ত নেতাদের বিরুদ্ধে প্রতিহত করা হবে।’
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মো. মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে আলমগীর চৌধুরী সোয়েব, আক্তার আহমদ, হাবিবুর রহমান রুমেল, সাদেক আহমদ চমন, মশিউজ্জামান চৌধুরী শাহিন, ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, মো. সাজ উদ্দিন সাজু, অ্যাডভোকেট শাহজাহান সিদ্দীকী, আবুল হাসনাত, গোলাম কিবরিয়া সত্তার, ফজল আহমদ জনি, মো. লোকমান তালুকদার, আবু হানিফ, মীর্জা জাহেদুর রহমান, মো. মঈন উদ্দিন, রিয়াজ আহমদ, আক্তার আহমদ, মো. শহিদুল ইসলাম মনু, ছদরুল ইসলাম, সাজ্জাদ হোসেন দুদু, মো. আব্দুল লতিফ খান, লায়েক আহমদ, ডি এইচ খান মিশু, হোসেন আহমদ দোলন, আলাল আহমদ, জুবায়ের আহমদ ও আব্দুস সালাম লয়লু, শাহিন আহমদকে।
যুগ্ম সম্পাদক পদে আছেন, মকসুদুল করিম নোহেল, জি এম বাপ্পি, লিটন আহমদ, মিজানুর রহমান নেছার, মো. ফখরুল ইসলাম রুমেল, মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো. এখলাছুর রহমান মুন্না, এনামুল হক চৌধুরী শামীম, মাসুক আহমদ, আজমল হোসেন তুহিন, মতিউর রহমান আফজাল, মফিজুছ সামাদ চৌধুরী মাহফুজ, মো. ওলি চৌধুরী, মো. সেলিম আহমদ সেলু, আলী আহমদ আলম, জুনেদ আহমদ, দুলাল আহমদ, আবুল হাসিম, খালেদ আহমদ (সাবেক চেয়ারম্যান), ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, মো. লুৎফুর রহমান, জামাল আহমদ খান, এনামুল কবির, লুৎফুর রহমান, মো. আমিনুল ইসলাম আমিন, এস এম পলাশ, মো. ইমাম উদ্দিন, আজহারুল ইসলাম হাদি, আব্দুল করিম, এনামুল হোসেন, আবুল কালাম আজিজ খোকন, শেখ মো. শাকিব ইসলাম, সাইফুল ইসলাম, মো. জিয়াউর রহমান সুমন, মো. ফয়জুল হক (মেম্বার), মাছুম আহমদ, আব্দুল মালেক, সাইফুল ইসলাম, মো. মোস্তাক আহমদ ও আলফুজ্জামান বকুল।

No comments:
Post a Comment