সাংবাদিক রোমনের ওপর দুর্বৃত্তের হামলা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিন্দা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 24 September 2024

সাংবাদিক রোমনের ওপর দুর্বৃত্তের হামলা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নিন্দা


প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সিলেটের দক্ষিণ সুরমা থানার পুরান তেতলী (বড় বাড়ি) নিবাসী তারিক আলী ছেলে আজমল আহমদ রোমন দুর্বৃত্তে অতর্কিত হামলা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নগরীর ২৮নং ওয়ার্ডের বরইকান্দির কাজিরখলা জামে মসজিদের সামনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে আজমল আহমদ রোমন কর্মস্থল থেকে কাজিরখলা জামে মসজিদের সামন দিয়ে বাড়ি যাওয়ার সময় বরইকান্দি ১নং রোডে কাজিরখলার কাউছার আহমদ (২১) ও তার পিতা রাজা মিয়া (৫৫) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোমনের গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ  করে। রুমন এমন কর্মকান্ডের প্রতিবাদ করলে কাউছার তার হাতে থাকা লোহার পাইপ দ্বারা রোমনের ডান ও বাম পায়ে এলোপাথাড়ি আঘাতে ফলে পা ভেঙ্গে যায়। শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জমাট বাঁধে। ঐ সময় সে মাটিতে পড়ে গেলে কাউছার ও রাজা লোহার পাইপ ও কাঠের রুল দ্বারা রোমনকে এলোপাথাড়ী আঘাত করে তার বাম হাটু, বাম কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। 


বিবাদী কাউছার রোমনের প্যান্টের পকেটে থাকা দুই লক্ষ টাকা, ২টি স্মার্ট মোবাইল ফোন এবং ১টি অগ্রণী ব্যাংকের স্বাক্ষরিত চেকের পাতা নিয়ে যায়। আজমল আহমদ রোমন প্রাণ রক্ষার্থে শোরচিৎকার করলে তার চিৎকার শোনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অপরাধীরা তাকে পরবর্তীতে খুনের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন রেমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রোমন ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের ৩১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।


এ ব্যাপার দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান, আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার মোবাইল ফোনের রোমনের চিকিৎসার খোঁজখবর নেন এবং ওসি আবুল হোসেন রাতেই রোমনকে দেখতে হাসপাতালে ছুটে যান।


খবর পেয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান), শেখ ছাদিম মিয়া, ফটো সাংবাদিক আজমল আলী ও রেজা রুবেলসহ অন্যানরা ওসমানী হাসপাতালে গিয়ে রোমনের চিকিৎসার খোঁজখবর নেন।


এদিকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমনের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকসদ নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা জানান, সাংবাদিক আজমল আহমদ রোমনের ওপর অতর্কিত হামলা সাংবাদিক সমাজকে বিক্ষুব্ধ করেছে। হামলার সাথে জড়িতের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। আসামীদের দ্রুত গ্রেফতার না করলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বেলে জানানো হয়।


No comments:

Post a Comment

Pages