সময় ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদ শহরে ফলের জুসের সঙ্গে প্রস্রাব মিশিয়ে ক্রেতাদের কাছে বিক্রির অভিযোগে এক বিক্রেতা ও তার কিশোর সহযোগীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, ওই জুস বিক্রেতা ফলের জুসের সঙ্গে মানুষের প্রস্রাব মিশিয়ে ক্রেতাদের পরিবেশন করছিলেন, এমন অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা অঙ্কুর ভাস্কর ভার্মা জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই জুস স্টলে তল্লাশি চালায়, সেখান থেকে প্রস্রাব ভরা একটি প্লাস্টিকের ক্যান পাওয়া যায়।
তিনি জানান, প্রস্রাব ভরা কন্টেইনারের বিষয়ে ওই স্টলের মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
অভিযুক্তের সঙ্গে ১৫ বছর বয়সী এক কিশোর সহকারীকেও আটক করা হয়েছে বলে ভার্মা জানিয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

No comments:
Post a Comment