সময় ডেস্ক : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ইনানী সৈকতে গোসল করতে নেমে ফয়ছল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইনানী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক ফয়ছল আহমেদ সিলেটের বাসিন্দা বলে জানা গেছে। তবে বিস্তারিত জানা যায নি।
বিষয়টি নিশ্চিত করে বিচ কর্মীদের ইনচার্জ বেলাল উদ্দিন বলেন, ইনানী কিংফিশ হোটেলের পেছনের বিচে স্বামী-স্ত্রী গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে স্ত্রী উঠলেও স্বামী নিখোঁজ হন। স্ত্রী বিষয়টি আমাদের জানালে আমরা উদ্ধার কার্যক্রমে নামি। কিন্তু এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
কামরুল নামে এক বাদাম বিক্রিতা বলেন, স্বামী-স্ত্রী দুইজন গোসল করতে নামেন। ১০ মিনিট পর স্ত্রী কান্নারত অবস্থায় এগিয়ে আসলে তিনি বলেন, তার স্বামী পানিতে তলিয়ে গেছে। আমরা নিজেরা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাইনি।

No comments:
Post a Comment