নিজস্ব সংবাদদাতা : আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর ও কেন্দ্রীয় কমিটি ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের পাশাপাশি সিভিল সার্জন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও পিডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে উপস্থিত সদস্যরা সব বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, যে যার জায়গা থেকে কাজ করলে স্বাচ্ছন্দ্যে সনাতন ধর্মাবলম্বী দুর্গাপূজা উদযাপন করতে পারবে। তিনি সভায় আগত সব সদস্যকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতায় সফলভাবে পূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
দিক নির্দেশনামূলক বক্তব্যে সিলেট পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ইউনিয়ন থেকে শুরু করে থানা পর্যায় সিলেট জেলা পুলিশের নানা টিম কাজ করবে।
যে কোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের জরুরি নাম্বার ১০২ ও সেনাবাহিনী জরুরি 01212798602 নাম্বার ছাঁড়াও সিলেট জেলা প্রশাসকের 01979067454 যোগাযোগ করতে বলা হয়।

No comments:
Post a Comment