সাংবাদিক শফিক রেহমানের দেশে প্রত্যাবর্তন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 18 August 2024

সাংবাদিক শফিক রেহমানের দেশে প্রত্যাবর্তন


সময় ডেস্ক :
দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরলেন সাংবাদিক শফিক রেহমান ও বিএনপি নেতা মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।


রোববার (১৮ই আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।


এ সময় বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সাংবাদিক শফিক রেহমান আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে ২০১৮ সালে দেশ ছাড়েন। দীর্ঘ ৬ বছর পর দেশে ফিরলেন তিনি। শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমানও সঙ্গে ছিলেন। আর বিএনপি নেতা মিল্টন দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরলেন।"


No comments:

Post a Comment

Pages