সাবেক মন্ত্রী ডা: দীপু মনি আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 19 August 2024

সাবেক মন্ত্রী ডা: দীপু মনি আটক


সময় ডেস্ক :
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।


অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।


২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপু মনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন তিনি। সবশেষ বিদায়ী আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি।


No comments:

Post a Comment

Pages