রোববার থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 2 November 2023

রোববার থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধ


সময় ডেস্ক :
বাংলাদেশে শুক্রবার ও শনিবার সরকারি বন্ধ। রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবস শুরুর দিন থেকে আবারও ৪৮ ঘন্টার অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 


আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করবে দলটি। 


বৃহস্পতিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।


এ ছাড়া ২৮ অক্টোবরের মহাসমাবেশ থেকে শুরু করে এখন পর্যন্ত সারাদেশে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলায় যাঁরা নিহত হয়েছেন (এক সাংবাদিকসহ ৯ জন), তাঁদের আত্মার শান্তি কামনা করে শুক্রবার দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয়েছে।


সারাদেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত হবে। অজ্ঞাত স্থান থেকে রিজভী এই সংবাদ সম্মেলন করেন।


২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশে হামলা, হত্যার প্রতিবাদে ২৯ অক্টোবর হরকাল পালন করে বিএনপি। এরপর ৩১ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টার অবরোধ দেয়। বৃহস্পতিবার সেই কমসূচি শেষে আবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিল বিএনপি।



No comments:

Post a Comment

Pages