জো বাইডেনের উপদেষ্টা পরিচয়কারী মিয়া আরেফি আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 29 October 2023

জো বাইডেনের উপদেষ্টা পরিচয়কারী মিয়া আরেফি আটক


সময় ডেস্ক :
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফিকে আটক করেছে পুলিশ। 


রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে ডিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।


বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক কর্মকর্তা জানান, আটকের পর বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছেন পুলিশ কর্মকর্তারা।


এর আগে গত শনিবার সন্ধ্যায় আরেফি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।



No comments:

Post a Comment

Pages