টানা ৪দিন বিদ্যুৎ থাকবেনা যে সব এলাকায় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 19 October 2022

টানা ৪দিন বিদ্যুৎ থাকবেনা যে সব এলাকায়


সময় ডেস্ক :
জরুরী মেরামত, সংরক্ষণ কাজ ও দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ লাইনের উপর থাকা গাছের শাখা-প্রশাখা কাটার প্রয়োজনে বৃহস্পতিবার থেকে রোববার (২০ থেকে ২৩ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


টানা ৪দিন সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় শিডিউল অনুযায়ী সকাল থেকে বিকাল পর্যন্ত ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকবে।


বুধবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন  তথ্য জানিয়েছেন।


তিনি জানান, বৃহস্পতিবার (২০ অক্টোবর) মহানগরীর সোনারপাড়া, পূর্বাশা ক্লিনিক, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার ও খারপাড়ায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


শুক্রবার (২১ অক্টোবর) মহানগরীর বন্দরবাজারস্থ হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, বটেরতল, মাছিমপুর ও ছড়ারপারে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


শনিবার (২২ অক্টোবর) মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, আল-ইসলাহ আ/এ, সােনার বাংলা আ/এ,  আলুরতল, গোপালটিলা, আরামবাগ, দলদলি চা বাগান এবং আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


রোববার (২৩ অক্টোবর) মহানগরীর রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, মনিরের দোকান, আগপাড়া, বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও তার আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


শামছ-ই-আরেফিন আরো বলেন- আগামী কয়েকদিন গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মহানগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় এভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে।


গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।


No comments:

Post a Comment

Pages