ভোর রাতে যুবদল নেতা মকসুদকে তোলে নেয়ায় জেলা বিএনপির তীব্র নিন্দা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 14 September 2022

ভোর রাতে যুবদল নেতা মকসুদকে তোলে নেয়ায় জেলা বিএনপির তীব্র নিন্দা


সময় ডেস্ক :
আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে কোন ধরনের মামলা ছাড়াই ভোর রাতে বাড়ি থেকে তোলে নেয়া হয়। 


এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।


বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকায় তার নিজ বাড়ির স্টিলের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মকসুদকে তোলে নিয়ে যায় আইনশৃংখলা বাহিনী। 


বুধবার দুপুরে প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।


প্রেস-বিজ্ঞপ্তিতে আরো বলা হয- ভোররাতে আইনশৃংখলা বাহিনী সিলেট জেলা যুবদলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে তাকে আদালতে প্রেরণ করার দাবী জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।


গণতান্ত্রীক আন্দোলনে রাজপথে সরব থাকা সিলেট জেলা যুবদলের নব নির্বচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে নিজ বাড়ির দরজা ভেঙ্গে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তোলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া যুবদল নেতা মকসুদকে অভিলম্বে আদালতে প্রেরণ করতে হবে।

No comments:

Post a Comment

Pages