চলন্ত কারে ফ্লাইওভার পড়ে নিহত ৪ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 15 August 2022

চলন্ত কারে ফ্লাইওভার পড়ে নিহত ৪


সময় ডেস্ক :
ঢাকার উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা শিশুসহ ৪জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২জন। নব দম্পতি বৌভাতের অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিলেন।


সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে নব দম্পতি বৌভাত অনুষ্ঠান শেষে ফেরা পথে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া। আহতরা হলেন, হৃদয় ও ইয়ামণি।



এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহসীন বলেন, বিকেলে নির্মাণাধীন বিআরটি প্রজেক্টের একটি ক্রেন বক্সগার্ডার ওঠানোর সময় ঢাকা গাজীপুর মহাসড়কে ৩নং সেক্টর প্যারাডাইস টাওয়ারের সামনে উল্টে গিয়ে গাজীপুরগামী একটি রেডওয়াইন কালারের প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-২২-৬০০৮) উপর পড়ে যায়। 



বৌভাতের অনুষ্ঠান শেষে নব দম্পতিসহ আহত নিহতরা শ্বশুরবাড়ি ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন কনের বাবা রুবেল।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেয়ান আজাদ হোসেন জানান, ক্রেন দিয়ে উঠানোর কাজ চলছিলো। প্রাইভেটকার নিচ দিয়ে যাওয়ার সময় গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।





 

No comments:

Post a Comment

Pages