সিলেট বিআরটিএ দুই কর্তার দুর্নীতির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 9 April 2022

সিলেট বিআরটিএ দুই কর্তার দুর্নীতির প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত


সময় ডেস্ক :
সিলেট বিআরটিএ অফিসে দুই কর্তার লাগামহীন দুর্নীতির প্রতিবাদে পরিবহন শ্রমিকের ডাকা রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ‘ধর্মঘট’ স্থগিত করা হয়েছে। 


শনিবার (০৯ এপ্রিল) বিআরটিএ সিলেট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন। 


গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র এক জরুরি সভায় ধর্মঘটরে ঘোষণা করা হয়। 


পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বলেন, সিলেট বিআরটিএ অফিস কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সীমাহীন দুর্নীতি করছেন। সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে পাওয়া না গেলেও ঘুষের মাধ্যমে এই দুই কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করে থাকেন। 


ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানা হয়রানি করে থাকেন। বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই পূরণ করা হয়নি। তাই বাধ্য হয় তারা সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন। সেই কর্মবিরতি আজ স্থগিত করা হলো। 


তবে তাদের পুরণ না হলে আবারও ধর্মঘটের ডাক দিবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Pages