সিলেটে 'টিপ' নিয়ে স্ট্যাটাস দেয়া সেই ওসিকে রংপুরে বদলি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 5 April 2022

সিলেটে 'টিপ' নিয়ে স্ট্যাটাস দেয়া সেই ওসিকে রংপুরে বদলি


সময় ডেস্ক :
এক শিক্ষিকার টিপ পড়া নিয়ে এক পুলিশ সদস্যের টিজ করার ঘটনায় ঝড় বইছে স্যোশাল মিডিয়ায়। এবার টিপ নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেয়ায় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক লিয়াকত আলীকে ক্লোজ করার পর তাকে রংপুরে বদলি করা হয়েছে।


মঙ্গলবার (০৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান।


তিনি বলেন, পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।


গত সোমবার দুপুরে সিলেট জর্জ কোর্টে কর্মরত এই পুলিশ কর্মকর্তা তার ফেসবুক অ্যাকাউন্টে একটি লেখা পোস্ট করেন। সেখানে তিনি টিপ ইস্যুতে প্রতিবাদ করা পুরুষদের নিয়ে নেতিবাচক মন্তব্য করার পাশাপাশি নারীর পোশাক নিয়েও অশ্লীল মন্তব্য করেন। এমন মন্তব্যে প্রতিবাদে সরব হয়ে উঠেন সিলেটের নাগরিক সমাজ। তাৎক্ষণিকই ভাবে কিছু পত্রিকায় এ সংবাদ প্রকাশ করা হয়। 


সংবাদ প্রকাশের পর সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন। সেই সাথে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন এসপি। তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সিটিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান। অন্যান্যরা হলেন, সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম ও জেলার পুলিশ পরির্দশক (ইনচার্জ, এলআই বিজিবি) সিলেট মো. আছাবুর রহমান।


সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফুর রহমান বলেন, ‘কারো ব্যক্তিগত অপকর্মের দায়বার পুলিশ বাহিনী নিবে না। তিনি ফেইসবুকে যা মন্তব্য করেছেন তা অশালীন ও বিব্রতকর মনে হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই তাকে ক্লোজ করা হয়েছে এবং তিন সদ্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’


No comments:

Post a Comment

Pages