ঝড়ে গাছ পড়ে পুত্রবধূ-শ্বশুরের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 20 April 2022

ঝড়ে গাছ পড়ে পুত্রবধূ-শ্বশুরের মৃত্যু


সময় ডেস্ক :
বরিশালেরে মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। 


বুধবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঐ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় মাহামুদ হাসান ব্যাপারী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কালবৈশাখী ঝড়ে গাগুড়িয়া এলাকায় ৮-১০টি ঘর ভেঙে পড়ে। 


তখন ঘর চাপায় রুস্তুম আলী হাওলাদার ও তার ছেলে বারেক হাওলাদারের স্ত্রী জয়নব বিবি মারা যান। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।


আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


No comments:

Post a Comment

Pages