সময় ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মামাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন কিশোর ভাগনে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার ইংরেজি বিভাগের শিক্ষক। অপরদিকে ঘাতক জাহিদুল ইসলাম মহসিন কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মহসিনের পরিবারের সঙ্গে মামা রায়হান উদ্দিনের পরিবারের অনেকদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে রায়হান উদ্দিনকে বাড়ির সামনে একা পেয়ে শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে মহসিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অতিরিক্ত দায়িত্বে থাকা ওসি নাহিদ হাসান সুমন জানান, ঘটনার সঙ্গে জড়িতকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment