সময় ডেস্ক : পরিবারের একমাত্র ছেলে সামিউর রহমান সামিকে হারিয়ে পাগল প্রায় হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।
রোববার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় সামি মৃত্যুবরণ করেন।
মেয়র পুত্র সামিউর রহমান সামির নিহতের বিষয়টি নিশ্চিন্ত করেছেন জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহ ফখরুজ্জামান।
মেয়র আতাউর রহমান সেলিমের ছেলের মৃত্যুর খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিহত সামির ছবিসহ ব্যাপকভাবে প্রচার হয়।
জেলা আওয়ামী লীগ, যুবলীগসহ হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনের নেতা-কর্মীরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment