বিয়ে বাড়িতে খাবার নিয়ে ধন্ধে কনের পিতাকে পিটিয়ে হত্যা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 7 October 2021

বিয়ে বাড়িতে খাবার নিয়ে ধন্ধে কনের পিতাকে পিটিয়ে হত্যা


সময় ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বরযাত্রীদের পরিবেশন করা দই টক হওয়ায় কনের বাবাকে পিটিয়ে মেরেছে বরপক্ষ।


বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনের বাবা ইকবাল হোসেন (৫০) মারা যান। তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গণকমুড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।


জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পার্শ্ববর্তী বিষ্ণাউড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। বরযাত্রী আসতে দেরি হওয়ায় তাদের খাবার আলাদা করে রাখা হয়। পরবর্তীতে বরযাত্রী আসার পর তাদের খাবার পরিবেশন করা হয়। দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন দুই বরযাত্রী। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেন বয়োজ্যেষ্ঠরা। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


নিহতের স্বজনদের অভিযোগ, বুধবার রাত ১০টার দিকে গ্রামের বাজারে চা খেতে যান কনের বাবা ইকবাল হোসেন। সেখানে দই টক হওয়া নিয়ে ফের কটু কথা বলেন বরপক্ষের কয়েকজন যুবক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইকবাল হোসেনকে মারধর করেন তারা। পরে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান।


কসবা থানার ওসি আলমগীর ভূঁইয়া বলেন, বিয়ের খাবার নিয়ে বরপক্ষের মারধরে কনের বাবার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


No comments:

Post a Comment

Pages