সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সিলেট আ'লীগের সম্প্রীতির সমাবেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 19 October 2021

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সিলেট আ'লীগের সম্প্রীতির সমাবেশ


সময় ডেস্ক :
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের’ বিরুদ্ধে সিলেটে সম্প্রীতির সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। 


মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। 



সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে শান্তির শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। পরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 


কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, মহানগরের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 



এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সম্প্রীতির সমাবেশ থেকে সিলেটসহ সারাদেশে শান্তি বজায় রাখার আহবান জানানো হয়। 


এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু কুচক্রীমহল সেই শান্তি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।


No comments:

Post a Comment

Pages