| নিহত মা-ছেলে |
সময় ডেস্ক : সিলেটে মায়ের লাশ দাফনের প্রস্তুতিকালে মৃত্যুবরণ করেছেন ছেলেও। সোমবার রাতে নগরীর ঘাষিটুলা কলাপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। এতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক মুজিবুর রহমানের মা সোমবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান।
মায়ের দাফন কাফনের প্রস্তুতি চলাকালে রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজিবুর রহমান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
মুজিবুর রহমান সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট লাকি আক্তার ও তরুণ সংগঠক মো. জালাল উদ্দিন শামীমের ভাই।
মা-ছেলের জানাজার নামাজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বাদ জোহর নগরীর ঘাসিটুলা লামাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment