ভাটেরিয়ান সিলেট এর কমিটি গঠন, সভাপতি লুৎফুর রহমান, সম্পাদক মোস্তাফিজুর রহমান - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 23 October 2021

ভাটেরিয়ান সিলেট এর কমিটি গঠন, সভাপতি লুৎফুর রহমান, সম্পাদক মোস্তাফিজুর রহমান


সময় ডেস্ক : ভাটেরিয়ান সিলেট এর বার্ষিক সাধারণ সভা শুক্রবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ভাটেরিয়ান সিলেট এর (২০২১-২০২৩) নতুন সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, সম্পাদক মোস্তাফিজুর রহমান খাঁন নির্বাচিত হন। 

বার্ষিক সাধারণ সভায় ভাটেরিয়ান সিলেট এর আহ্বায়ক মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তরজমাসহ তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। 


ভাটেরিয়ান সিলেট এর সদস্যসচিব শামীম আহমদ ও নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান খান টিপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. শফিক মিয়া, বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সদস্যসচিব শামীম আহমদ এবং সদস্য তালিকা উপস্থাপন করেন নির্বাহী সদস্য মনির উদ্দিন।  



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোটাটিকর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ভাটেরিয়ান সিলেট এর আজীবন সদস্য একেএম মতিউর রহমান আজাদ। কোনো নতুন সংগঠন ১০ বছরে যে সামাজিক কার্যক্রম সম্পন্ন করে, আড়াই বছরে তা করেছে ভাটেরিয়ান সিলেট। 


তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন- আমরা যদি একত্রে থাকি তাহলে ভবিষ্যত প্রজন্ম একত্রে থাকবে এবং ভাটেরাবাসী যেখানেই থাকুক সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ থাকবে। সামাজিক ক্ষেত্রে গুণগত পারিবর্তন আসবে এবং এর সুফল আমরা সকলেই ভোগ করব।  


অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজীবন সদস্য অলি আহমদ কাপ্তান, সদস্য আব্দুল মোমিন ফজলু, ভাটেরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজ মিয়া, ভাটেরিয়ান সিলেট এর যুগ্ম আহ্বায়ক আহমদ কবির রিপন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আহমদ আল আমিন, পাঠানটুলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামছুল ইসলাম, ভাটেরিয়ান সিলেট এর কোষাধ্যক্ষ আব্দুর রহমান খান, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মুহিবুর রহমান ও ছাত্রদের পক্ষে ইপন খাঁন প্রমুখ।



অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ভাটেরিয়ান সিলেট এর গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সভায় সংস্থার (২০২১-২০২৩) কমিটি গঠনের লক্ষ্যে একেএম মতিউর রহমান আজাদ-কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-আব্দুল মোমিন ফজলু, মো. সিরাজ মিয়া, শামছুল ইসলাম ও হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। 


এডহক কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা শেষে মুহাম্মদ লুৎফুর রহমানকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান খাঁনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন এডহক কমিটির প্রধান একেএম মতিউর রহমান আজাদ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় করতালির মাধ্যমে উপস্থিত সদস্যরা কমিটি গঠনে অকুণ্ঠ সমর্থন জানান। 


কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. শফিক মিয়া, আহমদ কবির রিপন ও শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, কোষাধ্যক্ষ মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাক মো. লুৎফুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রহমান খান, সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক আব্দুল করিম, শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শামছুল ইসলাম, প্রচার সম্পাদক কামরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. আহমদ আল আমিন, মহিলা সম্পাদক রুবা খানম, কার্য নির্বাহী সদস্যরা হলেন- তারেক মিয়া, নজরুল ইসলাম, জেবিন সুলতানা ও ইজাজ খান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মাহবুবুর রহমান। পরে উপস্থিত সবাই নৈশভোজে অংশগ্রহণ করেন।




No comments:

Post a Comment

Pages