
সাতক্ষীরায় দেশের প্রথম ভাসমান জামে মসজিদের উদ্বোধন
সময় ডেস্ক : উদ্বোধন করা হলো বাংলাদেশে প্রথম কোনো ভাসমান জামে মসজিদের। যেখানে জামায়াতে এক সাথে ৫৫ থেকে ৬০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মঙ্গলবার (০৫ অক্টোবর) উপকূলীয় জেলা সাতক্ষীরায় জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে ভাসমান মসজিদটির উদ্বোধন করেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দিন।
ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির হাওলাদার বাড়ি জামে মসজিদের ভেতরে জোয়ার ভাটা চলছে। সম্প্রতি পানির মধ্যে দিয়ে সাঁতার কেটে নামাজ আদায় করছেন ইমাম এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
![]() |
সাতক্ষীরায় দেশের প্রথম ভাসমান জামে মসজিদের উদ্বোধন
মুসল্লিদের দুঃখ দুর্দশা লাঘবে চট্রগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে ভাসমান মসজিদটি ইমাম হাফেজ মইনূর ইসলামের কাছে হস্তান্তর করা হয়। মসজিদে রয়েছে আজান দেওয়ার জন্য মাইক সাউন্ড সিস্টেম। মসজিদে ৮ টি কাতারে ৫৫ থেকে ৬০ জন মুসল্লি এক জামায়াতে নামাজ আদায় করতে পারবেন। ভাসমান মসজিদের নৌকাটির দৈর্ঘ্য ৫০ ফুট ও ১৬ ফুট প্রস্থ। মসজিদটিতে রয়েছে পানির ট্যাংক, ট্যাব সিস্টেম ওযু করার সুবিধা। রয়েছে স্যানিটেশন ব্যবস্থা।
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির হাওলাদার বাড়ি জামে মসজিদের ভেতরে জোয়ার ভাটা চলছে। সম্প্রতি পানির মধ্যে দিয়ে সাঁতার কেটে নামাজ আদায় করছেন ইমাম এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে প্রকৌশলী নাছির উদ্দিন বলেন, মসজিদটি আরো সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নটি দীর্ঘ দুই বছর ধরে খোঁলপেটুয়া নদীর জোয়ার ভাটায় প্লাবিত অবস্থায় রয়েছে।


No comments:
Post a Comment