বিমান থেকে এক ব্যক্তির মাথায় পড়ল মানুষের মল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 21 October 2021

বিমান থেকে এক ব্যক্তির মাথায় পড়ল মানুষের মল


বহির্বিশ্ব ডেস্ক :
এক ব্যক্তি নিজের বাগানে হাঁটাচলা চল করার সময় হঠাৎ আকাশ দিয়ে উড়ে যাওয়া এক বিমান থেকে মাথায় এসে পড়ল মানুষের মল। 


পরমুহূর্তে দেখলেন, শুধু তার গায়ে নয়, গোটা বাগান জুড়েই নোংরা তরল বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে সাধের বাগানকে নোংরা হয়ে যেতে দেখে সত্যিই তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন ব্রিটেনের উইন্ডসরের সেই বাসিন্দা।


গত জুলাইয়ের মাঝামাঝি সময়ের ঘটনাটি ঘটেছে। সম্প্রতি উইন্ডসরের স্থানীয় কাউন্সিলর ক্যারেন ডেভিস বিমান কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরই সংবাদের পাতায় উঠে এসেছে ওই ঘটনা।


এই ধরনের ঘটনা অবশ্যই প্রথম নয়। তবে অধিকাংশ সময়ই বিমান থেকে উড়ে আসা বর্জ্য শক্ত হয়ে থাকে। কিন্তু উইন্ডসরের ওই ব্যক্তির গায়ে ও বাগানে যে বর্জ্য এসে পড়েছে, তা তরল ছিল বলে জানিয়েছেন ডেভিস। 


তিনি বলেন, ওই ব্যক্তি বাগানে ঘোরাঘুরি করছিলেন। ওই সময় এই ঘটনা ঘটেছে। এটা সত্যিই খুব খারাপ অভিজ্ঞতা।


বিমানে সমস্ত ধরনের বর্জ্য সাধারণত একটি বিশেষ ট্যাঙ্কের মধ্যে শক্ত অবস্থায় রেখে দেওয়া হয়। মাটিতে অবতরণের পর সরিয়ে নেয়া হয় তা। 


এক বিমান বিশেষজ্ঞের দাবি, ওই ঘটনাটি সত্যিই বিরল। হতে পারে, উষ্ণ আবহাওয়ার কারণে ওই শক্ত বর্জ্য গলে গিয়ে এই ঘটনা ঘটেছে।


কোন বিমান সংস্থার বিমান থেকে বর্জ্য উড়ে এসেছিল, তা অবশ্য প্রকাশ্যে আসেনি। এত সব কিছুর পরেও কোনও ক্ষতিপূরণও চাননি উইন্ডসরের ওই ব্যক্তি।

No comments:

Post a Comment

Pages