মোটরসাইকেল চালানো অবস্থায় স্ট্রোক করে যুবকের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 19 September 2021

মোটরসাইকেল চালানো অবস্থায় স্ট্রোক করে যুবকের মৃত্যু

ছবি প্রতীকী 

সময় ডেস্ক :
চট্টগ্রামে মোটরসাইকেল চালানো অবস্থায় স্ট্রোক করে নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়। 


রোববার দুপুরে (১৯ সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলার দেউদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম গোলাম মোস্তফা মিশু। তিনি ওই উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা বকশিরখীল এলাকার কামাল পাশার ছেলে।


সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন মিশু। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করেন বলে ধারণা করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages