অচেতন করে তাবলিগ জামাতের ৬ সদস্যের সর্বস্ব লুট - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 13 September 2021

অচেতন করে তাবলিগ জামাতের ৬ সদস্যের সর্বস্ব লুট


সময় ডেস্ক :
ঝালকাঠির শেখেরহাটে তাবলিগ জামাত দলে আসা ৬ সদস্যকে অচেতন করে টাকাসহ সর্বস্ব লুট করা হয়েছে। রোববার রাত ১টার দিকে শেখেরহাট ইউনিয়নের রাজপাশা মাদরাসা জামে মসজিদে এ ঘটনা ঘটে।


সোমবার সকালে অচেতন ব্যক্তিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তিকৃত তাবলীগ জামাত সদস্যরা হলেন, আক্কাস আলী, লিয়াকত হোসেন, মো. আব্দুলাহ, আবুল হাসেম, আলাল হোসেন ও আশ্রাফুল ইসলাম।


তাবলীগ জামাত দলের সদস্য মো. শহিদুল্লাহ জানান, শনিবার সকালে ময়মনসিংহের ফুলপুর থেকে ১৫ সদস্যর একটি তাবলিগ জামাত দল ওই মসজিদে আসে। পরের দিন রোববার রাত ১টার দিকে ৬ তাবলিগ সদস্যর নাকে চেতনানাশক ওষুধ স্প্রে করে তাদের সঙ্গে থাকা টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায় অজ্ঞাতরা। এর কিছুক্ষণ পর তাবলিগ দলের অন্য সদস্যরা টের পেয়ে তাদেরকে সকালে সদর হাসপাতেল ভর্তি করান।


শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফোরকান আলী জানান, এ ঘটনা তাকে কেউই জানায়নি। খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


No comments:

Post a Comment

Pages