সিলেটে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে সংঘর্ষ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 15 September 2021

সিলেটে ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগে হাসপাতালে সংঘর্ষ


সময় ডেস্ক :
সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।


নিহত মহিলা ফুলজান বিবি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকার আলাউদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।


বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালে সংঘর্ষের সংবাদ পেয়ে এসএমপির জালালাবাদ থানাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত এক মহিলা রোগীর মৃত্যু নিয়ে স্বজন ও নিরাপত্তাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা দেখা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। সংঘর্ষের সংবাদ পেয়ে এসএমপির জালালাবাদ থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি তার অনুকূলে আনে। 



এদিকে, নিহত মহিলা স্বামী ও ছেলেদের অভিযোগ, ফুলজান বিবি ৩ দিন আগেই ভুল চিকিৎসায় মারা গেছেন। মৃত্যুর পরও লাশ আইসিইউতে রেখে মৃত্যুর খবর গোপন রাখে মেডিকেল কর্তৃপক্ষ।


রাগীব-রাবেয়া মেডিকেল কর্তৃপক্ষ বলছেন- ভুল চিকিৎসায় ওই নারীর মৃত্যু হয়নি। এমনকি মৃত্যু ৩ দিন আগে নয়, বুধবার দুপুরে হয়েছে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হয়েছে।


ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বিকেল ৪ টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে। সে সময় সড়ক ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েন। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। যান চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘন্টা সময় লাগে।


এসএমপির জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এবং সড়ক অবরোধকারীদের সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।


No comments:

Post a Comment

Pages