এসএমপির ২ ওসিসহ ১০ পুলিশ সদস্যের বদলী - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 5 September 2021

এসএমপির ২ ওসিসহ ১০ পুলিশ সদস্যের বদলী


সময় ডেস্ক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী ও দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) ১০ পুলিশ সদস্যকে সিলেট থেকে বদলী করা হয়েছে। এর মধ্যে আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, চারজন্য উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল রয়েছেন।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এসএমপির কমিশনার নিশারুল আরিফ।


জানা গেছে, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ ও দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামকে ঢাকায় সিআইডিতে বদলী করা হয়েছে। 


বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমানকে ঢাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রোকনুজ্জামানকে এপিবিএনে, কোতোয়ালী থানার এসআই মামুনুর রশীদ ও মহানগর গোয়েন্দা পুলিশের এসআই এস আবু রায়হান নূরকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজ আহমদকে এপিবিএনে এবং নজিবুর রহমানকে খুলনা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। আর দুই কনস্টেবলকে বদলি করা হয়েছে শিল্পাঞ্চল পুলিশ ও এপিবিএনে।


পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনাতেই এই বদলী করা হয়েছে। বিষয়টি মৌখিকভাবে আমরা অবগত হয়েছি। বদলীর নির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর বদলীর কারণ জানা যাবে।






No comments:

Post a Comment

Pages