চোর চক্রের মূল হোতা কোটিপতি সিলেটি সাঈদ গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 20 September 2021

চোর চক্রের মূল হোতা কোটিপতি সিলেটি সাঈদ গ্রেফতার

লাল বৃত্তে চিহ্নিত সিলেটি সাঈদ

সময় ডেস্ক :
পণ্য বোঝাই কাভার্ডভ্যান। থাকার কথা চট্টগ্রাম বন্দরে, কিন্তু চোর চক্রের খপ্পরে পড়ে সেটি এখন ডিবি পুলিশের হেফাজতে। চুরি হওয়া ৪৭০০ পিস গার্মেন্টস পণ্য ও দুটি কাভার্ডভ্যানসহ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা দীর্ঘদিন ধরে রফতানি পণ্য চুরির সঙ্গে জড়িত।


কয়েক কোটি টাকার মালিক সিলেটি সাঈদসহ সাতজনকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে নানা তথ্য। গত কয়েক বছরে চক্রটি পাঁচ হাজারেরও বেশি চুরির কথা স্বীকার করেছে।


এ চক্রের মূল হোতা মোহাম্মদ সাহেদ ওরফে সিলেটি সাঈদ। সারাদেশে তার রয়েছে বিশাল চোরাই সিন্ডিকেট। রফতানি পণ্যবোঝাই কাভার্ডভ্যান থেকে কয়েক ধাপে চুরি করে এ চক্র। পণ্যবোঝাই পরিবহন রওনা হয় চট্টগ্রামের উদ্দেশে। চক্রটি সুকৌশলে কাভার্ডভ্যানটি তাদের নিজস্ব গোডাউনে নিয়ে যায়। পরে ভ্যান থেকে কার্টন খুলে কিছু পণ্য সরিয়ে ফেলে। কখনো কখনো মহাসড়কের নির্জন স্থানেই চুরি করা হয় পণ্য।


চুরির টাকায় দেশে-বিদেশে বিপুল সম্পত্তি গড়েছেন সিলেটি সাঈদ। তার নামে দেশের বিভিন্ন থানায় ২৪টি মামলা আছে বলে জানান ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।


No comments:

Post a Comment

Pages