জাল ভোট দেয়ার অপরাধে দুই সহকারী প্রিসাইডিং অফিসার আটক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 20 September 2021

জাল ভোট দেয়ার অপরাধে দুই সহকারী প্রিসাইডিং অফিসার আটক


সময় ডেস্ক :
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে নির্বাচন চলাকালীন জাল ভোট দিতে গিয়ে দুই সহকারী প্রিজাইডিং অফিসার হাতেনাতে ধরা পড়েছেন। 


সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।


আটককৃতরা হলেন- হরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান এবং চৌমুহনী আরাফিয়া সিনিয়র আলিয়া মাদরাসার সহকারী মৌলভী মো. বেলায়েত হোসেন। দুজনই হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার।


এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী।


তিনি জানান, ওই দুই সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারবিহীন অবস্থায় কেন্দ্রের ভেতরে বসে বিভিন্ন মার্কায় সিল মারছিলেন। ওই সময় পরিদর্শনে গিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়েছে।


হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে পাওয়া সিদ্ধান্ত অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রদক্ষেপ নেয়া হবে।


No comments:

Post a Comment

Pages