মাঠে খেলা হয়নি, অথচ বিরিয়ানির বিল ৩১ লাখ টাকা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 23 September 2021

মাঠে খেলা হয়নি, অথচ বিরিয়ানির বিল ৩১ লাখ টাকা


খেলাধুলা ডেস্ক :
পাকিস্তানের মানুষ বরাবরই বেশ ভোজনরসিক। বিশেষ করে নানা রকম বিরিয়ানি, কাবাব ও স্ট্রিট ফুডের বাহারি আয়োজন দেখা যায় সেখানে। এবার সেই বিরিয়ানির বিল নিয়ে বিপাকে পড়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সম্প্রতি পাকিস্তান সফর বাতিল করে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। এই সিরিজের একটি বলও মাঠে গড়ায়নি। কিন্তু অবাক হলেও সত্য, এই সিরিজের বিরিয়ানির বিল হয়েছে ৩১ লাখ টাকা! বাতিল হয়ে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের নিরাপত্তারক্ষীদের বিরিয়ানির বিল হয়েছে এত।


দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিলো পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দলের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও খেলার কথা ছিলো।


নিরাপত্তা হুমকির কথা জানিয়ে শুক্রবার প্রথম ওয়ানডে শুরুর কিছুক্ষণ আগে পুরো সফর বাতিল করে দেয় কিউইরা। কিন্তু সিরিজ স্থগিত হলেও এর জন্য যে আরো আগে থেকেই পিসিবিকে দৌড়ঝাঁপ শুরু করতে হয়েছে। নিরাপত্তায় কোনো ত্রুটি যাতে না থাকে, সেজন্য অন্তত ৫শ জন পুলিশকে দায়িত্বে রাখা হয়েছিলো।


আর তাদের খাওয়ার জন্য ৮ দিন ধরে দুই বেলা করে বিরিয়ানি আনা হয়েছে। এখন সিরিজ পণ্ড হয়ে গেলেও, সেই বিরিয়ানির বিল নিয়ে হাজির যারা আট দিন ধরে বিরিয়ানি পাঠিয়েছে। পিসিবির সূত্রে জানা যাচ্ছে, ৮ দিনের সেই বিরিয়ানির বিলের অঙ্কটা ভারতীয় মুদ্রায় ২৭ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ লাখ টাকার বেশি।


No comments:

Post a Comment

Pages