ভেজালের অভিযোগে মডার্নার ১৬ লাখ টিকা বাতিল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 26 August 2021

ভেজালের অভিযোগে মডার্নার ১৬ লাখ টিকা বাতিল


সু-স্বাস্থ্য ডেস্ক :
আমেরিকার উৎপাদিত মডার্নার করোনার টিকায় ভেজাল ও দূষিত উপাদানের উপস্থিতি থাকায় ১৬ লাখ ৩০ হাজার ডোজ টিকা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।  


জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মডার্নার টিকার একটি ব্যাচে এই ভেজাল বা দূষিত ডোজগুলো পাওয়া গেছে। ওই ব্যাচটিতে প্রায় ৫ লাখ ৬৫ হাজার ৪০০ ডোজ ছিল।


বৃহস্পতিবার (২৬ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই স্থগিতাদেশ দিয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ও রয়টার্স।


ওষুধ প্রস্তুতকারক টেকেদা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মডার্নার টিকার বেশ কয়েকটি ডোজে ভেজালের খবর পায়। সেজন্য ১৬ লাখ ডোজ টিকা স্থগিত করেছে। 


জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যদিও বলা হয়েছে, মডার্নার ডোজে ‘অপরিচিত’ উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে, তবে সেটি কী ধরনের উপদান সে সম্পর্কে বিস্তারিত কিছু বলে নি।


তবে তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, টিকার ডোজে কণা জাতীয় উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, যে ব্যাচটিতে এই ভেজাল টিকার ডোজগুলো পাওয়া গেছে, সেটি জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় টিকাদান কর্মসূচিতে ব্যবহারের জন্য ৬ আগস্ট নিয়ে যাওয়া হয়েছিল।


তবে ওই দিন থেকে ১৬ আগস্ট- মোট দশ দিনে সেই ব্যাচ থেকে কী পরিমাণ ডোজ টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে, তা জানায় নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।


এদিকে, এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, জাপানে ভেজাল টিকার ডোজ পাওয়ার ঘটনাটি কোম্পানি কর্তৃপক্ষ অবগত হয়েছে এবং এ ব্যাপারে কোম্পানি নিজস্ব তদন্তের পাশাপাশি জাপানের সরকারকে সার্বিক সযোগিতা করতে প্রস্তুত।


সূত্র : বিবিসি ও রয়টার্স।

No comments:

Post a Comment

Pages