ঢাকা-সিলেট সড়কে কার্ভাডভ্যান চাপায় ৬ সিএনজি যাত্রীর মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 15 August 2021

ঢাকা-সিলেট সড়কে কার্ভাডভ্যান চাপায় ৬ সিএনজি যাত্রীর মৃত্যু


সময় ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কার্ভাডভ্যানের চাপায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রীর মৃত্যু হয়েছে।


সোমবার (১৬ আগস্ট) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নছরতপুরে এ দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।


শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


তারা বলেন, সকালে শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় কার্ভাডভ্যান। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment

Pages