৪ গাড়ি ও ১ হেলিকপ্টার বোঝাই অর্থ নিয়ে পালিয়ে গিয়ে মিলছেন না আশ্রয় - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 16 August 2021

৪ গাড়ি ও ১ হেলিকপ্টার বোঝাই অর্থ নিয়ে পালিয়ে গিয়ে মিলছেন না আশ্রয়


বহির্বিশ্ব ডেস্ক : 
চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ নিয়ে পালিয়ে তাজিকিস্তানে আশ্রয় পেলেন না আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। পরে বিমান ঘুরিয়ে ওমান পৌঁছেছেন তিনি।


ওমান সরকার আশরাফ গনিকে আশ্রয় দিতে রাজি হয়েছে কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে সোমবার পর্যন্ত ওমানেই রয়েছেন তিনি।


আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলো জানিয়েছে, ওমানে আশ্রয় না পেলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলে যেতে পারেন আফগানিস্তানের পরাজিত এ প্রেসিডেন্ট। ২০১৪ সাল পর্যন্ত দেশটির নাগরিকত্বও ছিল গনির।


দীর্ঘ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন আশরাফ গনি। ২০১৪ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট হওয়ার আগে, সেই নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে তার স্ত্রী এবং দুই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই শেষ পর্যন্ত গনি দেশটিতে আশ্রয় নিতে পারেন বলে জল্পনা চলছে।


এদিকে, আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার সময় আশরাফ গনি সাথে করে অবিশ্বাস্য পরিমাণ অর্থ নিয়ে গেছেন। চারটি গাড়ি ও একটি হেলিকপ্টার বোঝাই করে নগদ অর্থ তিনি নিয়ে গেছেন। কিন্তু তার কাছে আরো বেশি টাকা ছিল। একটি হেলিকপ্টারে টাকা বোঝাই করার পরও যেসব টাকা আরো কোথাও রাখা সম্ভব হয়নি, সেগুলো তিনি রেখে গেছেন। আরআইএ নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।


কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকোর উদ্ধৃতি দিয়ে আরআইএ জানায়, চারটি গাড়ি ছিল অর্থে ভর্তি। তারা একটি হেলিকপ্টারেও টাকা ভর্তি করার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে তারা অনেক টাকা টারমাকে ফেলে যেতে বাধ্য হন।


No comments:

Post a Comment

Pages