সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 11 August 2021

সিলেটে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু


সময় ডেস্ক :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার জেলায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। ২২ মৃত্যুবরণকরাদের সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জ ২ জন, মৌলভীবাজারে ১ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে।


বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন।


একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৯১৭ টি। সে হিসেবে শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।


এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।


এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৭ শত ১১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৫ হাজার ২ শত ১১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪ শত ৭৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬ শত ৮৪ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৭ শত ৩০ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ হাজার ৯ শত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।


এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৮৪৪ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬২০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন, মৌলভীবাজারে ৬৬ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৫৭ জনের প্রাণহানি হয়েছে করোনায়।


অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭১৫ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২ জন।


No comments:

Post a Comment

Pages