ইতিহাস ঐতিহ্য ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন ১৮ অক্টোবর এখন থেকে জাতীয় দিবস হিসেবে পালন করা হবে।
সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণী ভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে মন্ত্রিসভা তার অনুমোদন দেয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি।

No comments:
Post a Comment