ছিনতাই করে পালানোর সময় দক্ষিণ সুরমায় ২ ছিনতাইকারী গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 20 August 2021

ছিনতাই করে পালানোর সময় দক্ষিণ সুরমায় ২ ছিনতাইকারী গ্রেফতার


নিজস্ব সংবাদদাতা :
ছিনতাই করে পালানোর সময় ধাওয়া করে সিলেটের দক্ষিণ সুরমার গোপশহর এলাকায় ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।


পুলিশ জানায়- শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালগাঁওয়ের মৃত নুর মিয়ার মেয়ে রাফিয়া বেগম (৫২) উপজেলার গোপশহর এলাকার রাসেল মিয়ার ভূষি মালের দোকানের সামনে যাওয়া মাত্রই ছিনতাইকারী শামসুল ভিকটিমের বুকে চাকু ধরে গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।



ছিনতাইকারীরা জনমনে আতংক সৃষ্টি করে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় ভিকটিমের চিৎকার করলে স্থানীয় লোকজনদের সহায়তায় পুলিশ দুই ছিনতাইকারীকে আটক করে।


আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার আটগ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সামছুল ইসলাম (৩৭) ও হবিগঞ্জ সদর উপজেলার বাগেরহাটি চারিনাও গ্রামের আশ্বাব উদ্দিনের ছেলে মো. আক্তার মিয়া (৪০)। সে বর্তমানে গোয়াইপাড়ায় শ্বশুর ময়না মিয়ার বাসার বাসিন্দা। 


এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার মামলা দায়ের হয়েছে (মামলা নং-২০, তাং-২০.০৮.২০২১খ্রি.) আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে থানা পুলিশ।


ছিনতাই ও আটকের সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।


No comments:

Post a Comment

Pages