গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বরের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 17 June 2021

গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বরের মৃত্যু


সময় ডেস্ক :
হবিগঞ্জ জেলার মাধবপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চ সুরে গান বাজানোর জন্য আনা সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান বিয়ের বর সজল। আগামীকাল শুক্রবার বর সেজে বৌ আনতে যাওয়ার আনন্দের পরিবর্তে বরের বাড়িতে চলছে শোকের মাতম।


বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় মাধবপুর উপজেলার মনতলা পূর্ব বাজারে এ ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান জানান, নিহত যুবক সজল মিয়া মনতলা রেলওয়ে ষ্টেশন খোলাবাজারের ব্যবসায়ী বোরহানপুর গ্রামের কুদ্দুস ভাণ্ডারীর ছেলে। একই ইউনিয়নের সুন্দাদিল গ্রামের আসাদ আলীর মেয়ের সঙ্গে সজলের আগামী কাল শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল।


তিনি বলেন, বিয়ের সকল প্রস্তুতি নেয়া হয়। বৃহস্পতিবার গায়ে হলুদের দিন বাড়ি আনন্দ ফুর্তি চলছিল। বিয়ের গান উচ্চ সুরে বাজানোর জন্য আনা হয় সাউন্ড বক্স। বর নিজেই এতে বৈদ্যুতিক লাইন দিতে যান। এসময় বিদ্যুতায়িত হয়ে আহত হন। স্বজনরা তাকে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুর ঘটনায় বিয়ে বাড়িতে আনন্দের পরিবর্তে চলছে কান্না।



No comments:

Post a Comment

Pages