সময় ডেস্ক : চাকরির প্রলোভন দেখিয়ে প্রত্যন্ত অঞ্চলের নারীদের দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগে নারীসহ ৬জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৮ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
তার আগে বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকা থেকে তাদের আটক ও ভুক্তভোগী চার নারীকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পুকরুইল শিকলবাহা এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল হালিম, লক্ষ্মীপুর সদর উপজেলার চর কসবা এলাকার শাহ আলমের ছেলে মো. বাবুল, পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি এলাকার আব্দুল ওয়াহাব সিকদারের ছেলে মো. নয়ন, মঠবাড়িয়া উপজেলার ধানিসাপা এলাকার আব্দুল মজিদ হাওলাদারের মেয়ে মালা বেগম, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল এলাকার মো. আহাম্মদের ছেলে মো. শহীদ ও কিশোরগঞ্জ সদর উপজেলার বোলাই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে সালমা বেগম।
এএসপি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব ও অসহায় নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে শহরে এনে আটকে রেখে পতিতাবৃত্তি করাচ্ছিল একটি চক্র- এমন সংবাদে অভিযান চালিয়ে নারীসহ ছয়জনকে আটক করা হয়। একই সঙ্গে ভুক্তভোগী চার নারীকে উদ্ধার করা হয়।
এএসপি নুরুল আবছার আরো বলেন, নারীদের শহরে আনার পর একে অন্যের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আটকরা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

No comments:
Post a Comment