১ পিস চিকেন নাগেটের দাম ৮৪ লাখ টাকা! - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 6 June 2021

১ পিস চিকেন নাগেটের দাম ৮৪ লাখ টাকা!


বহির্বিশ্ব ডেস্ক :
অবিশ্বাস্য হলেও সতি! মার্কিন ফাস্টফুড চেইন ম্যাকডোনাল্ডের অতি সাধারণ এক পিস চিকেন নাগেট বিক্রি হয়েছে ৯৯ হাজার ৯৯৭ ডলার বা প্রায় ৮৪ লাখ ৬৪ হাজার টাকায়! নাগেটটি দেখতে ভিডিও গেম 'অ্যামং আস'-এর একটি চরিত্রের মতো হওয়ায় আমেরিকান মাল্টিন্যাশনাল ই-কমার্স কোম্পানি ই-বে আয়োজিত এক নিলামে এত দাম ওঠে।


ম্যাকডোনাল্ডের চিকেন নাগেট, যা সংক্ষেপে ম্যাকনাগেট নামে পরিচিত- একেকটির দাম পড়ে সাধারণত ০.৯৯ ডলার বা প্রায় ৮৪ টাকা।


দেখতে অদ্ভুত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিক্রেতা প্রতিষ্ঠান পোলিজনা ওই নাগেট ই-বে'তে নিলামে তুলেছিল। সেখানে ১৮০-এরও বেশিবার নিলামকারীরা এটির দাম হাঁকায়। গত শুক্রবার সেই নিলাম শেষ হয় বলে খবর প্রকাশ করেছে বিবিসি।


নাগেটটির এত দাম ওঠায় সত্যি চমকে গেছে এর বিক্রেতা প্রতিষ্ঠানও। পোলিজনা জানিয়েছে, তারা ধরে নিয়েছিল, বড়জোর ৫০ ডলার বা প্রায় সোয়া ৪ হাজার টাকা দাম ওঠবে ওই ম্যাকনাগেটের।


সূত্র : আরব নিউজ

No comments:

Post a Comment

Pages