বাসের ওপর বিল্ডিং পড়ে ৯ জনের মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 10 June 2021

বাসের ওপর বিল্ডিং পড়ে ৯ জনের মৃত্যু


বহির্বিশ্ব ডেস্ক :
দক্ষিণ কোরিয়ায় একটি ৫ তলা ভবন বাসের ওপর পড়লে ১৭ যাত্রীর নয়জন ঘটনাস্থলেই প্রাণ হারান।


বুধবার রাজধানী সিউলের দক্ষিণ পশ্চিমের গুয়াংজু শহরে এ দুর্ঘটনা ঘটে।


একটি ভবন ভাঙার সময় এর সামনে এসে একটি বাস থামে। তখন বাসটির ওপর ভবনটি পড়লে এর ভেতরে থাকা ১৭ যাত্রীর নয়জন ঘটনাস্থলেই প্রাণ হারায়। বাকিরা মারাত্মক আহত হয়।


এদিকে ভবনটি ধসে পড়ার আগেই এ কাজে নিয়োজিত সকল শ্রমিককে সরিয়ে নেয়া হয়েছে।


দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।


No comments:

Post a Comment

Pages