অবশেষে বাতিল হয়েছে বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 6 June 2021

অবশেষে বাতিল হয়েছে বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব


প্রেস-বিজ্ঞপ্তি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।


রোববার (০৬ জুন) বিকালে মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্তের সই করা এ প্রজ্ঞাপন জারি করা হয়।


খেতাব বাতিল করা এই ৪ জন হলেন:- বরখাস্ত হওয়া লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম গেজেট নং-২৫), লে. কর্নেল  এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীর বিক্রম গেজেট নং-৯০), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক গেজেট নং-২৬৭) ও  নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক গেজেট নং-৩২৯)। 


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ অন্যান্য শহিদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত ও আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঘৃণ্য এই ৪ খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকা জাতির জন্য লজ্জাজনক। সেজন্য এ গেজেট বাতিল করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages