বহির্বিশ্ব ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
সোমবার (০৭ জুন) স্থানীয় সময় সকালে সিন্ধুর ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে ডন নিউজ জানিয়েছে।
রেলওয়ের একজন মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন করাচি থেকে সারগোদার দিকে যাচ্ছিল। পথে রাইতি রেলওয়ে স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। এসময় রওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।
ঘোটকি পুলিশের উপ-কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, ‘টেনের বগি উল্টে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। অন্তত ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে ছয় থেকে আটটি একেবারে বিধ্বস্ত হয়েছে। যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’ আটকেপড়াদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য দুর্ঘটনাস্থলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রোহরি থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘস্থলের পথে রওয়ানা দিয়েছে। স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল কাজ করছে। তবে উদ্ধারকাজে কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।

No comments:
Post a Comment